নিজের পাতা ফাঁদে যুবকের মৃত্যু!

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক –

নিজের পাতা ফাঁদে মৃত্যু হয়েছে এক যুবকের। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার পারলা গ্রামে। ফাঁদ পেতে ইঁদুর মারতে গিয়ে মারা পড়েছেন নিজেই।

শুক্রবার রাতে ইদুর ধরার জন্য পাতা ফাঁদে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুর রহিম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ইদুরের কবল থেকে ফসল রক্ষায় তিনি ফাঁদ পেতেছিলেন বলে স্থানীয়রা জানান।

নিহত আব্দুর রহিম ওই গ্রামের ওহিদ মিয়ার ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।

মহম্মদপুর থানার ওসি তারক নাথ বিশ্বাস জানান, রাতে নিজ বাড়িতে ইঁদুরের উপদ্রব দূর করার জন্য একটি ফাঁদ পেতে সেখানে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: