মাগুরানিউজ.কমঃ
পুষ্টিসমৃদ্ধ শাকের মধ্যে কচুশাক অন্যতম। কচুশাকে অনেক রকমের পুষ্টি উপাধান রয়েছে যা অন্য কোন শাকে এতটা পাওয়া যায় না। এতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যারোটিন, ভিটামিন সি, ভিটামিন বি, ক্যালসিয়াম, আয়রন ও অন্যান্য পুষ্টি উপাদান। আমাদের দেহের পুষ্টিসাধনে এসব পুষ্টি উপাদানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গ্রামগঞ্জে আনাচে কানাচে পুষ্টিকর এই শাকটি প্রায়শই অবহেলায় বেড়েউঠতে দেখা যায়।


