মাগুরাতে নানা আয়োজনে বঙ্গবন্ধুর শাহাদাৎবার্ষিকী পালিত

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক –

মাগুরাতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীন বাংলাদেশের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন পুলিশ প্রশাসন আওয়ামী লীগ, সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করছে।

গ্রাম থেকে শহর, বঙ্গবন্ধুর স্মরণে আপামর জনতা। পাড়া-মহল্লা-ওয়ার্ডে ওয়ার্ডে নেতাকর্মীরা চরম ব্যস্ত।  জাতি গভীর শোক ও শ্রদ্ধায় স্মরণ করেছে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল সদস্যদের।

শহরের দোয়ারপাড় এলাকায় মাগুরা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক. পৌর আওয়ামীলীগ নেতা কামরুল ভূইয়ার নেতৃত্বে সাড়ম্বরে পালিত হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী। সকাল থেকেই নেতাকর্মীদের পদভারে মুখরিত দোয়ারপাড় এলাকা। মাইকে বেজে চলছে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭মার্চের ভাষণ।  সন্ধায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রতি বছরই সাড়ম্বরে দিবসটি পালন করা হয় বলে জানালেন উপস্থিত নেতাকর্মীরা। তারা অপশক্তির সকল ষড়যন্ত্র-চক্রান্ত মোকাবেলা করে বঙ্গবন্ধুর স্বপ্নের সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত।

আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী।

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: