ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মাগুরার একজনের মৃত্যু

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক –

মাগুরায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জয়নাল শরীফ (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে তিনি মারা যান। জয়নাল শরীফ মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের নরসিংহাটি গ্রামের গফুর শরীফের ছেলে।

জয়নাল শরীফের ভাই হারুন অর রশিদ জানান, জয়নাল ঢাকার একটি বেসরকারি সিকিউরিটি সার্ভিস প্রতিষ্ঠানে চাকরি করতো। ১০ আগস্ট ঈদের ছুটিতে বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়লে তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শরীরে ডেঙ্গু শনাক্ত হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকরা তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু পরিবারের লোকেরা তাকে বুধবার (১৪ আগস্ট) বাড়িতে নিয়ে আসেন। বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়িতেই তার মৃত্যু হয়

মাগুরার সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা জানান,জানান, ডেঙ্গু রোগী হিসেবে ১০ আগস্ট জয়নাল শরীফ ভর্তি হয়েছিলেন। পরে তার অবস্থার অবনতি হওয়ায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

 গত ৯ আগস্ট জয়নাল শরীফ ঢাকা থেকে জ্বর নিয়ে মাগুরায় আসেন। পরদিন তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। রক্ত পরীক্ষা করলে ডেঙ্গু ধরা পড়ে। পরে ১০ আগস্ট তাকে ফরিদপুর মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়।

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: