মাগুরায় জাতীয় শোক দিবস পালিত

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক –

মাগুরায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীন বাংলাদেশের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট চত্বর থেকে শোক র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে নোমানী ময়দানে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও ১ মিনিট নিরবতা পালন করা হয়। পরে জেলা প্রশাসনের আয়োজনে আছাদুজ্জামান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জেলা প্রশাসক মো. আলী আকবরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর। মুখ্য আলোচক ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল-হোসেন, প্রধান আলোচক ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার।

বক্তব্য রাখেন পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, সিভিল সার্জন ডাঃ প্রদীপ কুমার সাহা, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খান, সহ-সভাপতি মুন্সী রেজাউল হক, আব্দুল ফাত্তাহ, আব্দুর রহমান প্রমুখ।

আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিরা।

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: