মাগুরায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৫, আটক ১০

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক –

মাগুরায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আওয়ামী লীগের এক কর্মী নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

বুধবার (১৪ আগষ্ট) বিকেলে সদর উপজেলার সিংহডাঙ্গা গ্রামের এ ঘটনায় ১০ জনকে আটক করেছে পুলিশ।

নিহতের নাম মীর করিব আলী (৪০)। আহতদের মধ্যে আটজনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে সদর উপজেলার শত্রুজিৎপুর ইউনিয়ের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিংহডাঙ্গা গ্রামে খোরশেদ মীরের সঙ্গে একই এলাকার বিএনপি নেতা বিল্লাল হোসেনের দীর্ঘদিন ধরে  বিরোধ চলে আসছে।

স্থানীয়রা আরও জানান, এ বিরোধের জেরে বুধবার বেলা সাড়ে ৩টার দিকে বিল্লাল সমর্থকরা দেশি অস্ত্র নিয়ে খোরশেদ মীরের ভাই আওয়ামী লীগ কর্মী মীর কবির হোসেনকে কুপিয়ে জখম করে। পরে এর জেরে দুই পক্ষের মধ্যে হামলা পাল্টা-হামলার ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করা হয়।

তারা জানান, আহদতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় মীর কবির আলীসহ ১৪ থেকে ১৫ জনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক কবির আলীকে মৃত ঘোষণা করেন। মুমূর্ষু অবস্থায় অবেদ আলী নামে একজনকে ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়েছে। অন্যরা মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সদর থানার ওসি সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, সংঘর্ষের খবর পেয়ে শত্রুজিৎপুর ক্যাম্প ও সদর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। এসময় পুলিশ ১০ জনকে আটক করেছে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: