মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
হলুদ গাঁদায় ভরে উঠেছে মাগুরার শিবরামপুর গ্রামের সবুজ মাঠ। এই গ্রামে ব্যাপকভাবে গাঁদা ফুলের চাষ হচ্ছে। এর মধ্যে রয়েছে চায়নিজ গাঁদা, রাজ গাঁদা ও ফরাসি জাতের গাঁদা। তবে সবচেয়ে বেশি চাষ হচ্ছে লাল, কমলা ও হলুদ গাঁদার। এ ফুল চাষ ও বিক্রি করে এলাকার মানুষ অভাব জয় করেছেন। পেয়েছেন সচ্ছলতার সন্ধান। ফুল চাষে বদলে যাচ্ছে তাদের জীবনের রঙ।
জেলার পাইকাররা এখানে আসেন ফুল কিনতে। কোনো রকম ঝামেলা ছাড়াই এখানে তারা ফুল বিক্রি করতে পারেন। গ্রামের অধিকাংশ বাড়িতে ধুম পড়েছে গাঁদা ফুলের মালা গাঁথার। বাড়ির ছোট ছোট ছেলেমেয়েসহ গৃহবধূরা মালা গেঁথে ব্যস্তÍ সময় পার করছেন। একাজ করে তারা বাড়তি উপার্জন করছেন।

