অভিযোগ বক্স ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-

মাগুরা জেলার তৃণমূল জনসাধারণের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে মাগুরা পৌরসভাসহ বিভিন্ন স্থানে অভিযোগ বক্স স্থাপন করা হয়েছে। আজ বুধবার ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন, পরিষ্কার -পরিচ্ছন্নতা ও অভিযোগ বক্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর।

মাগুরা পৌরসভা চত্বরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ্যাড. সাইফুজ্জামান শিখর বলেন, ”পৌরসভায় সংসদ সদস্য ও মেয়রের নামে দুটি অভিযোগ বক্স থাকবে। এছাড়া বিভিন্ন স্থানে পুলিশ সুপারের নামেও অভিযোগ বক্স থাকবে। যারা তাদের বিভিন্ন অভিযোগ সরাসরি আমাদের কাছে অথবা পুলিশের কাছে দিতে পারেন না, তারা এই অভিযোগ বক্সে তাদের অভিযোগপত্র রেখে যাবেন। আমরা সাধ্যমতো সমাধানের চেষ্টা করবো।’’

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: