সন্ত্রাসী হামলায় আহত নারী জনপ্রতিনিধি হাসপাতালে

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-

মহম্মদপুরের বাবুখালী ইউনিয়নের কুলিপাড়া গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরে অঞ্জলি বিশ্বাস (৪০) নামে এক অন্তঃসত্বা নারীর উপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।  আহত অঞ্জলি বাবুখালী ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য ও ওই গ্রামের দিপুল বিশ্বাসের স্ত্রী। এ ঘটনায় আরও ২ জন নারী আহত হয়েছেন। এ ঘটনায় হাফিজার সর্দার নামে অভিযুক্ত এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে। আহত অবস্থায় ইউপি সদস্যা অঞ্জলিকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

অঞ্জলি বিশ্বাস জানান, চালিমিয়া গ্রামের হাফিজার ও বকশিপুরের মোহনের সাথে তার পরিবারের জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে। আদালতে এ সংক্রান্ত মামলাও চলমান। অথচ মঙ্গলবার সকালে তিনি খামারে কাজ করছিলেন এমন সময় হাফিজার ও মোহনের নেতৃত্বে সংঘবদ্ধ ২৫/৩০জন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিতভাবে তার ও পরিবারের উপর হামলা চালায়। এতে সে ও তার কলেজপড়ুয়া মেয়ে সুদিপ্তা (১৮) ও প্রতিবেশি মালা রানী মন্ডল (৫৫) আহত হন।

মহম্মদপুর থানার ওসি মো. রবিউল হোসেন জানান, হামলার ঘটনায় হাফিজার সর্দার নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এছাড়া এ বিষয়ে  অভিযোগ পাওয়া গেলে পরবর্তি আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।  এ বিষয়ে অপরপক্ষের কোন ব্যক্তব্য পাওয়া য়ায়নি।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: