মাগুরায় বইমেলা শুরু

মাগুরানিউজ.কম: বিশেষ প্রতিবেদকঃ 

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মাগুরায় সোমবার থেকে শুরু হয়েছে তিনদিন ব্যাপি বইমেলা।

বিকালে স্থানীয় সৈয়দ আতর আলি গণগ্রন্থাগার চত্ত্বরে আয়োজিত বইমেলার উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খোন্দকার আজিম আহমেদ।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোকসানা রহমানের সভাপতিত্বে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আকতারুন্নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজমুল হক, মাগুরা পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, মুক্তিযোদ্ধা মুন্সী রেজাউল হক, আফম আবদুল ফাত্তাহ, আবু নাসির বাবলুসহ আরো অনেকে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্থানীয় কবি লেখকদের মধ্যে কবি রহমান তৈয়বের খেয়াঘাটে, লিপিকা সরকারের হৃদয় নদীর বাঁকে, স্পৃহা সাহিত্য পরিষদের মনমন্দিরা গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

বই মেলার নির্ধারিত মঞ্চে প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।মেলায় রয়েছে বিভিন্ন প্রকাশনীর বই নিয়ে মোট ২৬টি স্টল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: