খালেদা জিয়ার মুক্তির দাবিতে জেলা প্রশাসক বরাবর বিএনপির স্মারকলিপি

মাগুরানিউজ.কম: বিশেষ প্রতিবেদকঃ 

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও মাগুরা জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি কাজী সালিমুল হক কামালসহ অন্যান্য নেতৃবৃন্দের কারাদণ্ডের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে মাগুরা জেলা বিএনপি।
 
দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে আজ রবিবার সকাল ১১টায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কবির মুরাদ ও জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ আলী করিমের নেতৃত্বে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দেওয়া হয়। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক ও উপ-পরিচালক স্থানীয় সরকার খন্দকার আজিম আহমেদ।

স্মারকলিপিতে খালেদা জিয়াসহ নেতৃবৃন্দের বিরুদ্ধে দেওয়া রায়কে রাজনৈতিক ও ষড়যন্ত্রমূলক দাবি করে তীব্র নিন্দা জানানো হয়। সেই সঙ্গে অবিলম্বে তাদের সাজা বাতিল করে নিঃশর্ত মুক্তি দাবি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: