থমথমে মহম্মদপুরের জাঙ্গালিয়া

মাগুরানিউজ.কম: বিশেষ প্রতিবেদকঃ 

তাস খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে এক আওয়ামী লীগ নেতার মৃত্যুকে কেন্দ্র করে থমথমে অবস্থা বিরাজ করছে মাগুরার মহম্মদপুর উপজেলার জাঙ্গালিয়া গ্রামে। বুধবার রাতে এই সংঘর্ষ ঘটে। নিহত নান্নু মিয়া (৫৫) ওই গ্রামের আব্দুস সালামের ছেলে এবং মহম্মদপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

জানা গেছে, জাঙ্গালিয়া গ্রামে বুধবার রাত ৯টার দিকে ক্লাবঘরে তাসখেলাকে কেন্দ্র করে নান্নুর ভাই লাভলুর সাথে অপরপক্ষের প্রথমে কথা কাটাকাটি হয় পরে সংঘর্ষ বাধে। এই খবর পেয়ে নান্নু মিয়া ঘটনাস্থলে যান। এইসময় তিনি আহত হলে তাকে দ্রুত মহম্মদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

নিহত নান্নুর স্ত্রী শোভা খাতুনের দাবি করেছেন, হামলা ঠেকাতে গেলে মুরাদ নামে এক ব্যক্তির দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন। 

তবে মুরাদসহ অন্যদের দাবি, ঘটনার সময় সেখানে এসে উত্তেজনাবশত হার্ট এ্যাটাকে নান্নুর মৃত্যু হয়েছে।

ওসি তরীকুল ইসলাম জানান, ময়নাতদন্তের রিপোর্ট এখনো হাতে পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: