মাগুরায় বল পায়ে মাঠ কাঁপালেন মন্ত্রী জয়

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

মাগুরায় নতুন নির্মিত বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে শুক্রবার বিকেলে বণ্যাঢ্য বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৭ শুরু হয়েছে। যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টর উদ্বোধন করেন।

 

উদ্বোধনী খেলায় আছাদুজ্জামান একাডেমি ২-০ গোলে ঝিনাইদহ জেলা ফুটবল দলকে হারায়। বিজয়ী দলের রয়েল ও শরিফুল গোল দুটি করেন।

এদিকে, খেলার দ্বিতীয়ার্ধের ১০ মিনিটের মাথায় হঠাৎ করেই আছাদুজ্জামান দলের পক্ষে মাঠে নামেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। দ্বিতীয়ার্ধের বাকি সময় তিনি মাঠেই ছিলেন। বেশ কয়েকবার প্রতিপক্ষ দলের বিরুদ্ধে আক্রমণেও যান তিনি। তাঁর অংশগ্রহণ উপস্থিত দর্শকদের কাছে ব্যাপক উপভোগ্য হয়ে ওঠে।

আগামীকাল শনিবার দ্বিতীয় দিনের খেলায় যশোরের নূর ইসলাম ফুটবল একাডেমি কুষ্টিয়া জেলা ফুটবল দলের মুখোমুখি হবে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: