মাগুরায় পর্দা উঠলো বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্টের

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

মাগুরায় নতুন নির্মিত বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে শুক্রবার বিকেলে উৎসবমুখর পরিবেশে ‘বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্ট’ শুরু হয়েছে।

যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর ৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা সাজ্জাদ হায়দার, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর এবং জেলা আওয়ামী লীগের সভাপতি তনজেল হোসেন খান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার মুনিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজমুল হক, আছাদুজ্জামান ফুটবল একাডেমির সভাপতি শেখ ফরিদুজ্জামান, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান লাজুক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব মকবুল হোসেন প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুমার কুণ্ডু।

টুর্নামেন্টে জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় আছাদুজ্জামান ফুটবল একাডেমির উদ্যোগে ও বসুন্ধরা সিমেন্টের সৌজন্যে ঢাকা আবাহনী, মোহামেডান, শেখ রাসেল ক্রীড়া চক্র ও বাংলাদেশ নৌ-বাহিনীসহ দেশের বিভিন্ন জেলার ১২টি ফুটবল দল অংশগ্রহন করেছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: