বঙ্গবন্ধু কাপ ফুটবলে শেখ রাসেল চ্যাম্পিয়ন

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে আজ বিকেলে শেষ হলো বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। বিজয়ী শেখ রাসেল ক্রীড়া চক্রের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিচ্ছেন মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এ্যাড. শ্রী বীরেন শিকদার এমপি ও মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখর।

এ সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন, সাবেক কৃতি ফুটবলার আশরাফ হোসেন চুন্নু, বাদল রায়, মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খান, মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পংকজ কুমার কুন্ডু , পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মকবুল হোসেন, টুর্ণামেন্টের আহবায়ক জিল্লুর রহমান লাজুকসহ অনেকেই উপস্থিত ছিলেন।

গ্যালারিতে উপচে পড়া দর্শক। কোথাও তিল ধারণের জায়গা নেই। অনেক দর্শককে জায়গা না পেয়ে অসহায়ের মত বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। প্রথম ও দ্বিতীয়ার্ধ গোলশূন্য থাকায় খেলাটি ট্রাইবেকারে গড়ায়।

ট্রাইবেকারে ৫-৪ গোলে শেখ রাসেল ক্রীড়া চক্র বাংলাদেশ নৌবাহিনীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: