মাগুরানিউজ.কমঃ
আজ খেলা দেখালো মাগুরা, দেখলো পুরো দেশ। ফুটবল মাঠে দর্শক হয়না! আজ রবিবার মাগুরার বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে বসে অথবা টিভিতে এটিএন বাংলা কতৃক সরাসরি সম্প্রচারিত শেখ রাসেল ক্রীড়া চক্র ও বাংলাদেশ নৌবাহিনীর মধ্যকার ফাইনাল খেলাটি যারা দেখেছেন তারা আর একথা নিশ্চয়ই বলবেননা।
গ্যালারিতে উপচে পড়া দর্শক। কোথাও তিল ধারণের জায়গা নেই। অনেক দর্শককে জায়গা না পেয়ে অসহায়ের মত বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। প্রথম ও দ্বিতীয়ার্ধ গোলশূন্য থাকায় খেলাটি ট্রাইবেকারে গড়ায়।
ট্রাইবেকারে শেখ রাসেল ক্রীড়া চক্র বাংলাদেশ নৌবাহিনীকে ৫-৪ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।


