মাগুরায় মরহুম আলতাফ হোসেনের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বর্ষিয়ান জননেতা, মাগুরা পৌরসভার সাবেক মেয়র, জেলা আওয়ামী লীগের সভাপতি, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলতাফ হোসেনের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ১২ই ফেব্রুয়ারি ২০১৬।
আজ এ উপলক্ষে মরহুম আছাদুজ্জামান সাহেবের মাগুরা জেলা আওয়ামী লীগ বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখর।

আলতাফ হোসেন তার দীর্ঘ রাজনৈতিক জীবনে বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। তিনি দীর্ঘ ২৮ বছর ধরে মাগুরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ২০০৪ সাল থেকে জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছিলেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির বোর্ড অব ডিরেক্টর এবং মাগুরা পৌরসভার নির্বাচিত মেয়রের দায়িত্ব পালন করছিলেন।

১৯৬২ সালে ছাত্রলীগের রাজনীতির মধ্য দিয়ে তার রাজনৈতিক জীবন শুরু। এছাড়া ১৯৬৯ সনের গণ অভূথ্থানে তিনি মাগুরার নেতৃত্ব দিয়েছেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অন্যতম সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা হিসেবে অংশ নেন।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: