মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
মাগুরা প্রেসক্লাবের সভাপতি দৈনিক সংবাদ ও ইনডিপেন্ডেন্ট টিভির মাগুরা জেলা প্রতিনিধি অধ্যাপক মিহির লাল কুরি (৬৮) আজ (শনিবার) সকাল ১০.৩০ মিনিটে স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন।(দিব্যান লোকান স্বগচ্ছাতু)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ২ কণ্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
পরিবার সুত্রে জানাগেছে, রাতে তিনি স্ট্রোকে আক্রান্ত হলে তাকে মাগুরা ২৫০ শয্যার সদর হাসপাতালে নেয়া হয়। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে আজ সকাল ১০টা ৩০মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে মাগুরা প্রেসক্লাব ৩দিনের শোক ঘোষণা করেছে।

