মাগুরায় আরেক প্রজেরিয়া রোগীর সন্ধান

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক- 

নানা শারীরিক সমস্যায় আক্রান্ত শিশুটিকে তার মা মঙ্গলবার মাগুরা সদর হাসপাতালের সার্জারি বিভাগে নিয়ে আসেন।

আহাদের মা আসমা সুলতানা বলেন, তার দুটি সন্তানের মধ্যে আল অাহাদ বড়। জন্ম থেকেই তার চেহারা ও শারীরিক গড়ন অস্বাভাবিক ছিল। পরে মাগুরা ও ঢাকায় বিভিন্ন স্থানে চিকিৎসকের কাছে গিয়ে চিকিৎসা করালেও সে স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি। এখন তার পায়ের সমস্যার জন্য মাগুরা সদর হাসপাতালে সার্জারি চিকিৎসক সফিউর রহমানের কাছে এসেছেন।

মাগুরা সদর হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক ডাঃ শফিউর রহমান বলেন, আল আহাদ নামে যে শিশুটি তার কাছে এসেছে তার শরীরে সার্জারি সমস্যা রয়েছে। এই সমস্যার চিকিৎসা দেওয়া হচ্ছে।

তবে তার চেহারা ও শারীরিক গঠন দেখে নিশ্চিত যে সে বিরল প্রজেরিয়া রোগে আক্রান্ত।

ডা. শফিউর রহমান বলেন, একই হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞও তার সাথে একমত পোষণ করেছেন।

সদর হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ দেবাশিষ বিশ্বাস বলেন, আল আহাদ জটিল প্রজেরিয়া রোগে আক্রান্ত। জিনগত সমস্যার কারণে শিশুরা বিরল এ রোগের অক্রান্ত হয়; যে রোগের কোনো চিকিৎসা নেই। এ রোগে আক্রান্তরা দ্রুত বার্ধক্যর দিকে ধাবিত হয়।

এর আগে মাগুরার মহম্মদপুর উপজেলার খালিয়া গ্রামের লাবলু সিকদারের ছেলে বায়েজিদ এ রোগে আক্রান্ত হয়ে মারা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: