নতুন সেনাপ্রধান লে. জেনারেল আজিজ আহমেদ

মাগুরানিউজ.কমঃ ওয়েব ডেস্ক- 

বাংলাদেশ সেনাবাহিনীর নতুন প্রধান হতে যাচ্ছেন বর্তমান কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউ এম জি) লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি। ১৭ জুন, ২০১৮ তারিখে রাষ্ট্রপতির আদেশক্রমে যুগ্ম সচিব মো. আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন ২৬ জুন ২০১৮ তারিখে।

উল্লেখ্য, বর্তমান সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক আগামী ২৫ জুন ২০১৮ তারিখে তার নির্ধারিত মেয়াদকাল পূর্ণ হবে।

বাংলাদেশ সেনাবাহিনী এশিয়া মহাদেশের অন্যতম সেরা সেনাবাহিনী। দেশের সার্বভৌমত্ত রক্ষার পাশাপাশি এই বাহিনী আঞ্চলিক নিরাপত্তা বিধানে এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অভূতপূর্ব অবদান রাখতে সমর্থ হয়েছে এবং হচ্ছে। এই বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পাওয়ার জন্যে অসাধারণ নেতৃত্বগুণ, পরিকল্পনা ও বাস্তবায়ন যোগ্যতা/দক্ষতা, সুনির্দিষ্ট অপারেশনাল/কমান্ড অভিজ্ঞতা, ডায়নামিজম এবং সর্বোপরি সর্বোচ্চ নেতৃত্বের প্রতি বিশ্বস্ততা ইত্যাদি বিষয়কে বিবেচনা করা হয়ে থাকে।

আজিজ আহমেদ বর্তমানে সেনাবাহিনীতে কোয়ার্টার মাস্টার জেনারেলের (কিউএমজি) দায়িত্বে রয়েছেন। তার আগে আর্মি ট্রেইনিং অ্যান্ড ডকট্রিন্যাল কমান্ডের জিওসির পদে ছিলেন তিনি।

তারও আগে তিনি ২০১৬ সাল পর্যন্ত চার বছর বিজিবির মহাপরিচালকের দায়িত্বে ছিলেন। তার সময়েই বিজিবি কল্যাণ ট্রাস্টের অধীনে সীমান্ত ব্যাংকের যাত্রা শুরু হয়েছিল।

বিজিবি প্রধানের দায়িত্ব নেওয়ার আগে আজিজ আহমেদ কুমিল্লায় সেনাবাহিনীর ৩৩তম পদাতিক ডিভিশনের অধিনায়ক ছিলেন।

বিএমএর অষ্টম দীর্ঘমেয়াদি কোর্স শেষে ১৯৮৩ সালের ১০ জুন সেনাবাহিনীতে আর্টিলারি কোরে কমিশন পান আজিজ আহমেদ।

কর্মজীবনে তিনি পার্বত্য চট্টগ্রামে জিএসও-৩ (অপারেশন্স), পদাতিক ব্রিগেডের ব্রিগেড মেজর, সেনাসদর প্রশিক্ষণ পরিদপ্তরের গ্রেড-২ এবং সেনাসদর, বেতন ও ভাতা পরিদপ্তরের গ্রেড-১ স্টাফ অফিসারের দায়িত্ব পালন করেন।

তিনি দীর্ঘদিন স্কুল অব আর্টিলারি এবং স্কুল অব মিলিটারি ইন্টিলিজেন্সের প্রশিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেন।

১৯৬১ সালে জন্ম নেওয়া আজিজ আহমেদের পৈত্রিক বাড়ি চাঁদপুরে। তার বাবা ওয়াদুদ আহমেদ বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা।

সুত্র- অনলাইন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: