মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
আজ মাগুরা পৌর ভূমি অফিসের পুকুরের কিছু মাছ অক্সিজেনের অভাবে হঠাৎ ভেসে ওঠে। খবর পেয়ে সকালে উঠেই সহকারী কমিশনার ( ভূমি) মৌসুমী জেরিন কান্তা সংশ্লিষ্টদের সহায়তায় তাৎক্ষনিক মাছগুলো ধরে নিয়ে অফিসে আসেন।
পরে জেলা প্রশাসক মোঃ আতিকুর রহমানের পরামর্শে মাছগুলি কেটে ভাগকরে সরকারি শিশু পরিবার, এতিমখানা, আবাসন প্রকল্প ও গুচ্ছগ্রামে বসবাসকারিদের মধ্যে ভাগ করে দেয়া হয়। প্রশংসনীয় এই উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সকলকে সাধুবাদ জানিয়েছেন মাগুরার সুধীজনেরা।


