মাগুরা জেলা জজশীপ ও আইনজীবী সমিতির জাতীয় শোক দিবস পালন

মাগুরানিউজ.কমঃবিশেষ প্রতিবেদক-

আলোচনাসভা ও দোয়া মাহফিলের মধ্য বুধবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী পালন করেছে মাগুরা জেলা জজশীপ ও জেলা আইনজীবী সমিতি।

জেলা আইনগত সহায়তা চত্ত্বরে এ উপলক্ষে আয়োজন করা হয়েছিল শোক দিবসের আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের।

জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন বিষয়ক আদালতের বিচারক জামিউল হায়দার, অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৌমেন্দ্র বাগচি, আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. আব্দুল মজিদ, সাধারন সম্পাদক এ্যাড. সাজেদুর রহমান সংগ্রাম, পিপি এ্যাড. কামাল হোসেন, জিপি এ্যাড. মাহবুব মোর্শেদ বাবলা, সিনিয়র আইনজীবী এ্যাড. হাসান সিরাজ সুজা, এ্যাড. শফিকুজ্জামান বাচ্চুসহ অন্যরা।

অনুষ্ঠানের সভাপতি জনাব শেখ মফিজুর রহমান তার বক্তৃতায় বলেন,” বাংলাদেশের অভ্যুদয় যদি হয় বাংলাদেশের ইতিহাসের সেরা ঘটনা তবে ১৫ই আগস্ট ইতিহাসের সেরা ট্র্যাজেডি।”

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী জজ রোমানা রোজী, সহকারী জজ অনুশ্রী রায় এবং এ্যাড. রাশেদ মাহমুদ শাহিন। সবশেষে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: