মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
জাতীয় শোক দিবস উপলক্ষে ‘মাগুরা জেলা সনাতন কল্যান সমিতি, ঢাকা’র পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে। বুধবার ‘মাগুরা জেলা সনাতন কল্যান সমিতি’ পরিবারের পক্ষ হতে সংগঠনের সভাপতি তুষার কান্তি বিশ্বাস ও সম্পাদক ডাঃ রাহুল মিত্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
নেতৃবৃন্দ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের প্রতি গভীর শোক ও শ্রদ্ধা প্রকাশ করে বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ হত না, বাংলাদেশ না হলে সার্বভৌম বাঙালি জাতির নির্দিষ্ট মানচিত্র তৈরি হত না। তাই বঙ্গবন্ধুর এই ঋণ কোনো দিন শোধ করার মত নয়।
এসময় সংগঠনের সহঃ সভাপতি উজ্জল কান্তি বিশ্বাস, কার্যনির্বাহী সদস্য ডাঃ বিনয় কুমার দাস, সনৎ কুমার সেন, পবিত্র কুমার ঘোষ, ডাঃ মৃন্ময় কুমার বিশ্বাস, যুগ্মঃ সাধারন সম্পাদক – লিপন ঘোষ, কোষাধ্যক্ষ অসীম সাহা, সাংগঠনিক সম্পাদক অরুপ বৈদ্য, সহঃ সাংগঠনিক সম্পাদক হিমাদ্রী শেখর হালদার, দপ্তর সম্পাদক শ্যামল কুমার বিশ্বাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনেষ অধিকারী, মহিলা বিষয়ক সম্পাদিক শ্রাবণী বিশ্বাস, তথ্য ও প্রযুক্তি সম্পাদক অভিজিৎ অধিকারী, সমাজ কল্যাণ সম্পাদক প্রনয় বিশ্বাস, যুব ও ছাত্র বিষয়ক সম্পাদক মিথুন অধিকারী ও শিক্ষা বিষয়ক সম্পাদক বিজন কুমার সাহাসহ নেতৃবৃন্দ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলা’ গড়ে তুলতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

