নিখোঁজের ৩দিন পর যুবকের লাশ উদ্ধার

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-

নিখোঁজের ৩দিন পর মাগুরার উলিনগর এলাকায় গড়াই নদীতে বুধবার দুপুরে বিপ্লব সাহা (১৯) নামে এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত বিপ্লব শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নের রায়নগর গ্রামের বিদ্যুৎ সাহার ছেলে। পার্শ্ববর্তী কামারখালি বাজারে একটি মুদি দোকানের কর্মচারি হিসেবে সে কাজ করতো।

নাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুনুর রশিদ মুহিত পরিবারের বরাত দিয়ে জানান- গত রবিবার রায়নগর গ্রামে বদ্যিনাথ পুজা ছিল। ওই পূজা দেখতে বিপ্লব নিজ গ্রামের বাড়িতে আসেন। দুপুর ১২টার দিকে তার বাড়ি থেকে অজ্ঞাত দুই যুবক তাকে মোটরসাইকেলে করে ডেকে নিয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। এ ব্যাপারে রবিবার রাতে নিহতের বাবা শ্রীপুর থানায় একটি ডায়রী করেন। বুধবার দুপুর ২টার দিকে উলিপুর এলাকায় গড়াই নদীতে একটি লাশ ভাসতে দেখে এলাকাবাসি পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা তার লাশ উদ্ধার করে এবং লাশটি বিপ্লবের বলে সনাক্ত করেন তার স্বজনেরা। তার শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের পাশাপাশি মুখ এসিডে ঝলসে যাওয়ার চিহ্ন রয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান- নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: