মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
গভীর শোক ও শ্রদ্ধার মধ্যদিয়ে মাগুরায় পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস।
এ উপলক্ষে সকালে জেলা প্রশাসনের আয়োজনে শোক র্যালীসহ নানা কর্মসূচি পালিত হয়েছে।
শোক র্যালীতে যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী এ্যাড. শ্রী বিরেন শিকদার এমপি, মেজর জেনারেল (অবঃ)এটিএম আব্দুল ওয়াহ্হাব এমপি, জেলা প্রশাসক আতিকুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডুসহ জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগের নেতাকর্মী, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী র্যালীতে অংশ নেন।
র্যালী শেষে শহরের নোমানী ময়দানস্থ শহীদ বেদীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। পরে আছাদুজ্জামান মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল।

