মাগুরায় বর্ণাঢ্য আয়োজনে আদিবাসি দিবস পালিত

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-

বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিবিধ কর্মসূচীর মধ্যে দিয়ে মাগুরায় আর্ন্তজাতিক আদিবাসি দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় স্থানীয় আছাদুজ্জামান মিলনায়তনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। দুপুর সাড়ে ১২টায় বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিন করে।

শোভাযাত্রা শেষে আসাদুজ্জামান মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

মাগুরা আদিবাসি সমন্বয় পরিষদের সভাপতি দিলীপ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখর।

প্রধান আলোচক ছিলেন পশ্চিমবঙ্গের শান্তি নিকেতনের গবেষক উত্তরবঙ্গের ভূমিপুত্র বেদদ্যুতি বর্মণ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান পংঙ্কজ কুন্ডু, ঝিনাইদহ জেলা পরিষদ চেয়ারম্যান কনক কান্তি দাস, মাগুরার পুলিশ সুপার খান মুহম্মদ রেজওয়ান, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল ও মাগুরা সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন মনমথ চৌধুরী রাজবংশী এবং স্বাগত বক্তব্য রাখেন অশোক বিশ্বাস।

বিকাল ৩টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে কর্মসূচীর সমাপনি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: