মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
আজ শনিবার, অগাস্ট ২৯, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু
- মাগুরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
- শ্রীপুরে এক নারীকে অপহরণ করতে আসা ৭ ভূয়া সিআইডি সদস্য আটক
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ।
- শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের নির্মাণ কাজ পরিদর্শন
- শ্রীপুরে প্রতিবন্ধী শিশুকে মারধরের ঘটনায় সংঘর্ষ, আহত ৫, ভাঙচুর-লুটপাট, আটক ৪
- মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহী নিহত
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, আহত ৫
- শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান
- কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি
মাগুরার মহম্মদপুর উপজেলার রামপুর গ্রামে শনিবার ভোরে ডাকাতদলের মধ্যে গোলাগুলিতে আবুল বাসার (৪০) নামে এক ডাকাত সর্দার নিহত হয়েছেন।
আবুল বাসার মহম্মদপুর উপজেলার বিল্লপাড়া গ্রামের গোলাম ছরোয়ারের ছেলে। ঘটনাস্থল থেকে পুলিশ ৪ রাউন্ড গুলি, ৩টি গুলির খোসা ও ৫টি রামদা উদ্ধার করেছে। আবুল বাসারের বিরুদ্ধে থানায় ১২টি মামলা রয়েছে।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরীকুল ইসলাম জানান, উপজেলার রামপুর গ্রামে রাত ২টার দিকে দু’দল ডাকাতের মধ্যে গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং সেখানে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে জানা যায় তিনি ডাকাত সর্দার আবুল বাসার। তাকে মহম্মদপুর উপজেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

