মাগুরায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-

মাগুরায় সদর উপজেলার আলিধানি গ্রামে সাপের কামড়ে সাদ্দাম হোসেন (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের মতিয়ার রহমানের ছেলে।

পারিবারিক সূত্র জানায়, রাতের খাওয়া দাওয়া শেষে সাদ্দাম নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন। এরই মধ্য কোন এক সময় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। বৃহস্পতিবার সকালে বাড়ির লোকজন তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

মাগুরার ২৫০ শয্যার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সুশান্ত কুমার বিশ্বাস জানান, সকালে মুমূর্ষু অবস্থায় সাপে কামড়ানো ওই রোগীকে হাসপাতালে আনা হয়। মাগুরা সদর হাসপাতালে পর্যাপ্ত এন্টি ভেনামও রয়েছে। তারপরও পরিবারের সদস্যরা নিজ উদ্যোগে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু সেখানে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: