মাগুরায় দুই ডাকাতের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

মাগুরা শহরতলির বরুণাতৈল গ্রামের মাঠ থেকে সন্দেহভাজন দুই ডাকাতের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

এই দুজন হলেন ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া গ্রামের মনিরুল ইসলাম ওরফে লাভলু মণ্ডল (৪০) ও একই জেলার বোয়ালমারী উপজেলার হাটখোলার চর গ্রামের দাউদ মোল্লা (৩৮)। দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলিতে তাঁরা নিহত হয়েছেন বলে দাবি পুলিশের।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, গতকাল দিবাগত রাত দেড়টার দিকে বরুণাতৈল এলাকায় গোলাগুলির শব্দ শুনতে পায় এলাকাবাসী ও টহল পুলিশ। পরে থানা-পুলিশের সদস্যরা গিয়ে ওই গ্রামের মাঠের ভেতর দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। তাঁদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে চারটি গুলির খোসা, একটি করে রামদা, ছোরা ও চাপাতি উদ্ধার করে পুলিশ।

ওসি বলেন, নিহত দুজন আন্তজেলা ডাকাত দলের চিহ্নিত সদস্য ছিলেন। তাঁদের নামে ফরিদপুর, মাগুরা ও গোপালগঞ্জের বিভিন্ন থানায় এক ডজনের বেশি ডাকাতি মামলা আছে। এই দুজন ২০১৯ সালের ২৭ জুন মাগুরা সদরের বেলনগর গ্রামে বিচারপতি খায়রুল আলমের বাড়িতে ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। ওই সময় ডাকাতির ঘটনায় করা মামলায় গ্রেপ্তার অন্য আসামিদের জবানবন্দিতে তাঁদের নাম এসেছে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: