প্রকাশ্য আদালতে বাদিকে হুমকি, আসামি জেলে

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

আদালতের ভেতরে মামলার বাদিকে হুমকি দেয়ায় এক আসামির জামিন বাতিল করে জেল হাজতে পাঠিয়েছেন বিচারক। মঙ্গলবার মাগুরার মূখ্য বিচারিক আদালতে এ ঘটনা ঘটে।

রাষ্ট্র পক্ষের আইনজীবী এ্যাড. অজেদা সিদ্দিকী জানান, হানিফ পরিবহনের একটি বাসে চেতনানাশক প্রয়োগে চুরির ঘটনায় দায়ের করা মামলায় মঙ্গলবার ছিল সাক্ষ্য গ্রহনের দিন। ২০১৯ সালের ১৮ মে শালিখা থানায় এ মামলাটি দায়ের হয়। যার বাদি ছিলেন যশোরের বাঘারপাড়ার মোহাম্মদ আশেকুল ইসলাম।

বাদি এজাহারে অভিযোগ করেন, ভগ্নিপতি আরব আলী ঘটনার দিন হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ঢাকা থেকে যশোরে আসছিলেন। পথে বাসের মধ্যে তিনি অজ্ঞান পার্টির কবলে পড়ে চেতনা হারান। অপরাধীরা আরব আলীর সাথে থাকা ৩ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। এ ঘটনায় শালিখা থানায় মামলা হয়। আসামি করা হয় বাসের সুপারভাইজার নুর ইসলাম ও হেলপার দুলাল হোসেনকে।

মঙ্গলবার মামলাটির সাক্ষ্য গ্রহনের নির্ধারিত দিন ছিল। জামিনে থাকা আসামি নুর ইসলাম আদালতে হাজির হয়ে প্রকাশ্যে হুমকি দেন বাদি আশেকুল ইসলামকে। বিষয়টি বিচারক জিয়াউর রহমান প্রত্যক্ষ করেন। তিনি পুলিশকে নির্দেশ দিয়ে নুর ইসলামকে আটকের। এরপর জামিন আদেশ বাতিল করেন।

বাদি আশেকুল ইসলাম বলেন, এজলাসের প্রবেশমুখে আসামি নুর ইসলাম আমাকে মামলা তুলে না নিলে দেখে নেয়ার হুমকি দেন। বিচারক নিজেই ঘটনা প্রত্যক্ষ করে আসামির জামিন বাতিল করেছেন।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: