ঐতিহ্যের শতবর্ষী ঘোড়দৌড় |Magura News

উৎসবে মেতেছে মাগুরার অর্ধশতাধিক গ্রাম

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

উৎসবে মেতেছে মাগুরার অর্ধশতাধিক গ্রাম। মহম্মদপুর উপজেলার বড়রিয়া গ্রামে শুরু হয়েছে বার্ষিক গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় মেলা। লাখো মানুষের সরব পদচারণায় মুখরিত মেলা প্রাঙ্গণ। প্রতিবছর বাংলা পৌষ মাসের ২৮ তারিখ শুরু হয় এ মেলা। এ মেলাকে ঘিরে শুধু বড়রিয়া নয়-উৎসব আনন্দে সমানভাবে মেতে ওঠেন আশেপাশের অন্তত ৫০ গ্রামের মানুষ।খুলনাঞ্চলের সর্ববৃহৎ ও শতবছরের প্রাচীণতম ঘোড়দৌড়কে ঘিরে

রবিবার (১২ জানুয়ারি) বিকালে উপজেলার বড়রিয়া গ্রামের এই ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় নড়াইলের লোহাগড়া, রাজবাড়ীর পংশা, ফরিদপুরের বোয়ালমারী ও আলফাডাঙ্গা, মাগুরা সদর এবং মহম্মদপুর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা বিভিন্ন নামে (বাংলার নবাব, পঙ্খিরাজ, পবনরাজ, রাজদুলাল, বাহাদুর, সোনারতরী) ১৫টি ঘোড়া অংশ নেয়। 

এরমধ্যে মাগুরার মহম্মদপুর উপজেলার পাল্লা শির গ্রামের আজাদ মিয়ার ঘোড়া প্রথম, একই উপজেলা সদরের ফুল মিয়ার ঘোড়া দ্বিতীয় ও রাজবাড়ী জেলার পাংশা থেকে আসা আতিয়ার রহমানের ঘোড়া তৃতীয় স্থান অর্জন করে। 

মেলা আয়োজক কমিটির সভাপতি শাহাজান শিকদার বলেন, বাপ-দাদার আমল থেকে এ ঘোড়দৌড় ও মেলা অনুাষ্ঠত হয়ে আসছে। এলাকার সকলে মিলে আনন্দ উপভোগ করার জন্য তারাও এ আয়োজন করেন।

শাহজাহান সরদার বলেন, আগে ৪০ থেকে ৫০টি ঘোড়া প্রতিযোগিতায় অংশ নিত। এখন আর মানুষ তেমন ঘোড়া পালন করে না। তবে এই ঘোড়দৌড় ও মেলা এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি করে। তাই ১০০ বছরেরও বেশি সময় ধরে টিকে আছে এই মেলা। আরও অনেক বছর টিকে থাকবে সবার ভালোবাসায়—এমনটাই প্রত্যাশা বড়রিয়ার সরদারদের।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: