বাংলাদেশে তৈরি হচ্ছে এশিয়ার সবচেয়ে ব্যয়বহুল স্টেডিয়াম

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

ঠিক যেন বিশালাকার একটা নৌকা। যেন হাজার হাজার যাত্রী নিয়ে এখনই রওনা দেবে। তার পেটের মধ্যে রয়েছে আস্ত একটা সবুজ ক্রিকেট মাঠ। নৌকায় চড়ে সেই মাঠে হবে দুই দেশের ব্যাট-যুদ্ধ। তবে এ নৌকা জলে ভাসবে না। শহরের মাঝে এক জায়গাতেই স্থির হয়ে দাঁড়িয়ে থাকবে।

আসলে এটা একটা ক্রিকেট স্টেডিয়াম। এর নাম শেখ হাসিনা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রিকেটের বড় ভক্ত। তাঁকে সম্মান জানাতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই স্টেডিয়ামের নাম রেখেছে বর্তমান প্রধানমন্ত্রীর নামে। নৌকার আকৃতির হওয়ার একে বোট স্টে়ডিয়ামও বলা হয়। বাংলাদেশের স্মার্ট সিটি পূর্বাঞ্চলে সেক্টর ১-এ ৩৮ একর জমির উপর গড়ে তোলা হচ্ছে এই স্টেডিয়াম।

২০১৮ সাল থেকে এর কাজ শুরু হয়েছে। সব কিছু ঠিক থাকলে ২০২২-এ কাজ সম্পূর্ণ হওয়ার কথা এই স্টেডিয়ামের। এতে খেলা দেখার জন্য তিন তলা গ্যালারি এবং একটা মিডিয়া সেন্টারও থাকবে। খেলোয়াড়দের অনুশীলনের জন্য থাকছে আলাদা ব্যবস্থা। স্টেডিয়ামটি তৈরি করতে আনুমানিক খরচ হবে ১৪০ মিলিয়ন ডলার। এই স্টেডিয়ামের ধারণ ক্ষমতা হবে ৫০ হাজারেরও বেশি। ধাপে ধাপে তা বাড়িয়ে এক লাখ পর্যন্ত করা হবে বলে মনে করা হচ্ছে।

তথ্যসুত্র- আনন্দবাজার।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: