মাগুরায় সাকিব

মাগুরানিউজ.কম: বিশেষ প্রতিবেদকঃ 

বিশ্বসেরা আলরাউন্ডার সাকিব আল হাসানকে এক বছর সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করারয় সাকিবের নিজ বাড়ি মাগুরার আপামর প্রতিটি মানুষ মর্মাহত। মাগুরাতে আজ আলোচনায় শুধুই সাকিব। মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভক্তরা। বুধবার সকাল ১১টায় মাগুরা সরকারী কলেজের সামনে আমরা মাগুরাবাসীর ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় সাকিবের শাস্তি প্রত্যাহার জানিয়ে ‘নো সাকিব, নো ক্রিকেট’ ‘সাকিবকে দেয়া নিষেধাজ্ঞা মানি না, মানব না’ বলে স্লোগান দেন বিক্ষুব্ধ মাগুরাবাসী।

মানববন্ধনে বক্তব্য দেন- জাতীয় দলের সাবেক ফুটবলার মেহেদী হাসান উজ্জ্ল, মাগুরার ক্রীড়া সংগঠক বারিক আনজাম বারকি, সাবেক ফুটবলার আকরাম হোসেন নান্নু, মহাসিন, আরিফসহ অনেকে।

বক্তারা বলেন, ‘অন্যায়ভাবে সাকিবের ওপর এই নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়া হয়েছে। এই শাস্তি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’

শুধু শহরে নয় জেলার বিভিন্ন গ্রাম-গঞ্জেও সাকিবের পক্ষে মিছিল ও মানববন্ধন করেছে ক্রিকেটপ্রেমীরা ।

জেলার অন্যতম ক্রীড়া সংগঠক ও ইয়াং স্টার একাডেমির পরিচালক বারিক আনজাম বারকি জানান, ‘এক বছর সাকিব ক্রিকেট থেকে সরে থাকা বাংলাদেশের জন্য বড় বিপর্যয়। সামান্য ভুলের কারণে তার এ ধরনের শাস্তি আমরা মাগুরাবাসী  মেনে নিতে পারছি না। একজন ভালো খেলোয়াড় দলের জন্য খুবই জরুরি। আলরাউন্ডার খেলোয়াড় বলেই তার চাহিদা অনেক বেশি। সাকিব দলে থাকা মানেই দলের জন্য অনেক শক্তি।’

শহরের ক্রিকেটফ্যান আকাশ, জয়, সাকিব, তুর্যসহ তাজিল জানান, ‘সাকিব আল হাসান দেশ তথা মাগুরার গর্ব। সাকিব ছাড়া বাংলাদেশ ক্রিকেট অসম্পন্ন। এক বছর সাকিব ক্রিকেট খেলতে না পারলে বাংলাদেশের জন্য বড় ক্ষতির কারণ হবে। আমরা চাই সাকিব ক্রিকেটে আবার ফিরে আসুক।’

সাবেক ক্রিকেটার ফিরোজ হোসেন বলেন, সাকিবকে দোষি সাবস্ত করে ক্রিকেট থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। এটি চক্রান্ত ছাড়া আর কিছুই নয়। যে কোন কিছুর বিনিময়ে হলেও তাকে ক্রিকেটে ধরে রাখতে বিসিবিকে উদ্যোগ নিতে হবে।

সাকিব আল আল হাসানের বাবা মাশরুর রেজা কুটিল তার ছেলের এক বছর ক্রিকেট থেকে নিষেধাজ্ঞার বিষয় নিয়ে কোন মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি হতাশ ও মর্মাহত।

  • ফাইল ছবি।
September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: