পৌর আ’লীগের সভাপতি বাকি ইমাম, সাধারণ সম্পাদক মাকুল

মাগুরানিউজ.কম: বিশেষ প্রতিবেদকঃ 

মাগুরা পৌর আওয়ামীলীগের ত্রি বাষ্ষিক সম্মেলন আজ অনুষ্ঠিত হয়েছে। দলীয় সুত্রে জানা যায়, সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব বাকি ইমাম ও সাধারণ সম্পাদক মকবুল হাসান মাকুল। তবে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোন পত্র এখনো পাওয়া য়ায়নি।

বিকালে মাগুরা শেখ কামাল ইনডোর স্টেডিয়ামের সামনে আভিবাদন মঞ্চ থেকে জাতীয় ও দলিয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগ সভাপতি তানজেল হোসেন খান।

পরে ইনডোর স্টেডিয়ামে মাগুরা পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মীর আবদুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিল সভায় প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: আবদুর রহমান এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বক্তব্য রাখেন ।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা এসএম কামাল হোসেন, স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, ডক্টর বিরন শিকদার, সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুণ্ডু, সহ-সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বাকি ইমাম ভুইয়াসহ আরো অনেকে।

আলোচনা সভা শেষে সম্মেলনের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: