মাগুরানিউজ.কমঃ
মাগুরায় বাজারে দামের আগুনে অসহায়ত্ব প্রকাশ করা ছাড়া কিছুই করার নেই আম জনতার। হঠাৎ করেই মাছ ও সবজির বাজারে এই আগুন। মাত্র কয়েকদিনের তফাতে সবজির দাম বেড়ে হয়েছে দ্বিগুন। খুচরা বাজারে ৬০ টাকার কমে প্রায় কোনো সবজি’ই নেই। সর্বোচ্চ ৩০০ টাকা কেজিতেও কিছু সবজিকে বিক্রি হতে দেখা গেছে।
অপরদিকে মাছ বাজারে দেশি ছোট মাছ সর্বনিম্ন ৪০০টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
শুক্রবার মাগুরা শহরের বেশ কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র পাওয়া যায়।
বিক্রেতাদের দাবি, বাজারে সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। পাইকারি বাজারে দাম বেশি বলে খুচরা বাজারে এর প্রভাব পড়েছে।
আর ক্রেতাদের অভিযোগ, বিশেষ কোন সবজির দাম বাড়তে পারে, কিন্তু এক সপ্তাহের ব্যবধানে প্রতিটি সবজির দাম কেজিতে ৫/১০ টাকা বেড়ে যাওয়া কোন স্বাভাবিক বিষয় হতে পারে না।


