মাগুরায় মূর্তিসহ ৪ ‘জীনের বাদশা’ আটক

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক – 

মাগুরার শালিখা উপজেলার সীমাখালী এলাকা থেকে মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ একটি পিতলের মূর্তিসহ কথিত ৪ জীনের বাদশাকে আটক করেছে। তারা পিতলের পুতলকে সোনার মূর্তি বলে বিক্রি করে দীর্ঘদিন ধরে মানুষের সাথে প্রতারণা করে আসছে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে শালিখা থানায় মামলা হয়েছে।

গ্রেফতার চারজন হলেন- টগর মোল্লা, বাবার আলী, আরিফ ও আব্দুল গনি। তাদের বাড়ি শালিখা উপজেলার বিভিন্ন গ্রামে।

মাগুরার দায়িত্বরত অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত এসপি) তারিকুল ইসলাম জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে মানুষের মনে বিশ্বাস স্থাপন করে বিপুল অর্থ সম্পদের মালিক বানানোর স্বপ্ন দেখিয়ে পিতলের পুতুলকে সোনার মূর্তি বলে বিক্রি করে মোটা অংকের অর্থ হাতিয়ে আসছিল। মঙ্গলবারও চক্রটি সীমাখালী এলাকায় একটি পরিবারের সাথে একইভাবে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিলো। এ সময় শালিখা থানা পুলিশ সেখানে উপস্থিত হয়ে একটি পিতলের পুতুলসহ কথিত ৪ জীনের বাদশা প্রতারককে আটক করে। পরে পুলিশি  জ্ঞিাসাবাদে তারা প্রতারণার বিষয়টি স্বীকার করে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: