বিশ্বকাপ বাছাই পর্বে মাগুরার রহমত

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক –

বিশ্বকাপ ও এশিয়া কাপ বাছাই পর্বের জন্য বাংলাদেশ জাতীয় ফুটবল দলে ডাক পেয়েছেন মাগুরার মহম্মদপুরের কৃতি ফুটবলার রহমত মিয়া। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নিয়মিত সদস্য রহমত রক্ষণ ভাগের আস্থার প্রতীক হিসাবে ইতিমধ্যে সুনাম অর্জন করেছেন। সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেডের রক্ষণভাগের নিয়মিত খেলোয়াড় রহমত মহম্মদপুর উপজেলার জাঙ্গালিয়া গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী মো. লুৎফার রহমানের ছেলে।

বিশ্বকাপ ও এশিয়া কাপ বাছাই পর্বে ডাক পাওয়ার জন্য রহমতকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছে ‘মাগুরা নিউজ’ পরিবার।

জানা যায়, আসন্ন কাতার বিশ্বকাপ ২০২২ এবং এশিয়া কাপ ২০২৩ এর যৌথ বাছাই পর্ব শুরু হবে আগামী ১০ সেপ্টেম্বর। এ বাছাই পর্বের জন্য জাতীয় দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আফগানিস্তানের বিপক্ষে আগামী ১০ সেপ্টেম্বর তাজিকিস্তানের মাঠে খেলতে নামবে লাল সবুজের বাংলাদেশ দল। আর সেই দলে ডাক পেয়েছেন রহমত মিয়া।

জাতীয় দলে হয়ে তার অভিষেক হয় ২০১৮ সালের মার্চ মাসে লাওসের বিপক্ষে। এর আগে তিনি ২০১৩ সালে বাংলাদেশ অনূর্ধ্ব ১৬ দলে, ২০১৫ সালে অনুর্ধ্ব১৯ দলের সহ অধিনায়ক, ২০১৭ সালের ২৩ দলের হয়ে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া ক্লাব ফুটবলে ওরিক্লাবের হয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন (বিসিসি) লীগ, ফকিরাপুল ক্লাবের হয়ে এবং বর্তমানে সাইফ স্পোর্টিং ক্লাবের একজন নিয়মিত খেলোয়াড়। গত দুই মৌসুমে ক্লাব ফুটবলে রক্ষণ ভাগে দারুণ সময় পার করেছেন যার পুরস্কার হিসাবে তার বিশ্বকাপ ও এশিয়া কাপ বাছাই পর্বে জাতীয় দলে ডাক পাওয়া।

নিজের সেরাটা দিয়ে দলকে ভাল কিছু এনে দিয়ে দেশের মুখ উজ্জ্বল করতে চান রহমত।

ছবি-সংগ্রহ।
September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: