সকলকে দেশপ্রেমিক হতে হবে – শেখ মফিজুর রহমান

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক –

দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের মানুষকে ভালোবেসে দেশের জন্য কাজ করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন মাগুরার জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান।। শনিবার দুপুরে মাগুরা জেলা আইনজীবী সমিতি ভবনে সমিতির পক্ষ থেকে মাগুরা-১ ও ২ আসনের নব-নির্বাচিত দুই সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ আহ্বান জানান।

সংবর্ধিতরা হলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার।

তিনি আরও বলেন, সবার প্রতি আহ্বান থাকবে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের মানুষকে ভালোবেসে প্রকৃত দেশপ্রেমিক হয়ে নিজ নিজ অবস্থান থেকে দেশের জন্য কাজ করতে হবে। আমার দেশ আমার মা। যে মাটি আমাকে লালন করেছে, যে মাতৃভাষা আমাকে সমৃদ্ধ করেছে তার প্রকৃত মূল্যায়ন অবশ্যই আমাদের করতে হবে। জননেত্রী শেখ হাসিনা দুর্নীতিমুক্ত, অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সোনার বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখছেন আমাদের প্রত্যেককে সে যাত্রার একজন সহযাত্রী হতে হবে। সকলকে প্রকৃত দেশপ্রেমিক হতে হবে।

বক্তব্য রাখেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক প্রনয় কুমার দাশ, চীফ জুডিসিয়াল ম্যাজিট্রেট সুনন্দ বাগচী, জেলা প্রশাসক মো. আলী আকবর, জেলা পুলিশ সুপার খান মো.রেজোয়ান, সিভিল সার্জন ডাক্তার মুন্সী মো. ছাদউল্লাহ, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সংগ্রামসহ অন্যরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. কাজী এস্কেন্দার আজম বাবলু।

অনুষ্ঠানে দুই সংসদ সদস্যকে মানপত্র, ফুল ও ক্রেষ্ট দিয়ে সংবর্ধিত করা হয়। এছাড়া চল্লিশ বছর আইন পেশার সাথে জড়িত ১০জন আইনজীবীকেও এসময় সংবর্ধিত করা হয়।

পরে লিগ্যাল এইড চত্বরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ঢাকা ও মাগুরার স্থানীয় শিল্পীরা।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: