মাগুরার ৪ উপজেলায় নৌকার একক প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক –

তৃতীয় ধাপে আগামী ২৪ মার্চ অনুষ্ঠিতব্য মাগুরার ৪ উপজেলা পরিষদে নির্বাচনের জন্য আওয়ামী লীগের দলীয় চূড়ান্ত মনোনয়ন শনিবার ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে যাচাই-বাছাই শেষে ১২৭ প্রার্থীর একক মনোনয়ন দেন।

মাগুরা জেলার ৪ উপজেলায় নৌকা প্রতীক নিয়ে লড়াই করার জন্য প্রার্থীরা হচ্ছেন- শ্রীপুর উপজেলা পরিষদে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল ছাত্রলীগের নির্বাচিত সাধারণ সম্পাদক, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক পঙ্কজ কুমার সাহা, মাগুরা সদর উপজেলায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নাসির বাবলু, শালিখায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. শ্যামল কুমার দে এবং মহম্মদপুরে মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড.. আব্দুল মান্নান।

ইতিমধ্যে প্রার্থীরা তাদের নিজ নিজ এলাকায় ভোটের জন্য প্রস্তুতি নিচ্ছেন। নেতাদের অনুসারিরা তাদের পক্ষে বিভিন্ন এলাকায় সভা সমাবেশ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোট প্রার্থনা করছেন।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: