মনোনয়ন পত্র দাখিল করলেন এ্যাড. হাসান সিরাজ সুজা

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক – 

মাগুরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জাপা প্রার্থি এ্যাড. হাসান সিরাজ সুজা সোমবার দুপুরে মনোনয়ন পত্র দাখিল করেছেন। মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক ও উপজেলা নির্বাচনের রিটার্নিং অফিসার আকতারুন্নাহারের কাছে তিনি তার মনোনয়ন পত্র দাখিল করেন। এ সময় জেলা ও উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ সঙ্গে ছিলেন।

২৬ ফেব্রুয়ারি এই উপজেলায় মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। আগামি ২৪ মার্চ অনুষ্ঠিত হবে নির্বাচন।

মনোনয়ন পত্র দাখিল শেষে জাতীয় পার্টির প্রার্থি এ্যাড. হাসান সিরাজ সুজা বলেন, নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হবে বলে আশা করছি। জনগন তাদের পছন্দের প্রার্থিকে ভোট দিয়ে নির্বাচিত করার সুযোগ পাবেন এটাই আমার প্রত্যাশা। তিনি সকলের ভালবাসা ও দোয়া চেয়েছেন।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: