মাগুরা নোমানি ময়দানে চলছে কৃষি প্রযুক্তি মেলা

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক –

মাগুরার নোমানী ময়দানে কৃষি প্রযুক্তি মেলা চলছে। ‘সমন্বনিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের আওতায়’ জেলা কৃষি বিভাগ এই মেলার আয়োজন করেছে।

তিন দিনব্যাপী এ মেলার শনিবার (২৩ ফেব্রুয়ারি) উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

মেলায় মোট ২০টি স্টলে বিভিন্ন ধরনের কৃষি প্রযুক্তি প্রদর্শন ও কৃষকদের উৎপাদিত বিভিন্ন ফসল প্রদর্শিত হচ্ছে। সোমবার (২৫ ফেব্রুয়ারি) মেলার শেষ দিনে মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সাইফুজ্জামান শিখর বলেন, ‘বর্তমান সরকার কৃষকদের কাছে নতুন নতুন কৃষি প্রযুক্তি, উন্নত মানের বীজ ও সারসহ বিভিন্ন উপকরণ সময় মতো সরবরাহ করছে। ফলে দেশ খাদ্যে স্বয়ংসম্পন্ন হয়েছে।’

জেলা প্রশাসক মো. আলী আকবরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার খান মো. রেজওয়ান, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. জাহিদুল আমিন, অতিরিক্ত উপ-পরিচালক মোঃ ওয়াহিদুজ্জামান, মাগুরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা রুহুল আমীনসহ আরও অনেকে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: