সংঘর্ষে উত্তপ্ত মহম্মদপুরের খলিশাখালি

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক –

মাগুরার মহম্মদপুর উপজেলার খলিশাখালি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার সকালে আওয়ামী লীগের দু’পক্ষে সংঘর্ষে নারীসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এ সময় ৬০ টি বসতঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

সংঘর্ষে গুরুতর আহতদের মাগুরা সদর ও মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের স্থানীয়ভাবে প্রাথমিকভাবে দেওয়া চিকিৎসা হয়েছে।

স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খলিশাখালি গ্রামের আওয়ামী লীগ নেতা দাউদ বিশ্বাসের সঙ্গে একই এলাকার আওয়ামী লীগ নেতা  স্বপন বিশ্বাসের দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এর জের ধরে শনিবার সকালে দাউদ বিশ্বাসের সমর্থক সজিবের সঙ্গে স্বপন বিশ্বাসের সমর্থক এনায়েতের কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি এলাকায় জানাজানি হলে উভয় পক্ষের লোকজন দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।  প্রায় চার ঘণ্টাব্যাপি ধরে চলা সংঘর্ষে নারীসহ অনন্ত ২০ জন আহত হয় এবং ৬০টি বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।  সংঘর্ষে গুরুতর আহত শিমুল (২৭), খোকন (৪০), তালেব (৪০), শাহাজান (৩০),আজাদ (৩৮), হিরুমোল্যা (৪০), ওবায়দুর (৪০), রজব (৩৫), তোতা মিয়া (২৮), আকাশ (১৮) ও শামসুন্নাহারকে (৬০)  মহম্মদপুর ও মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সংঘর্ষের বিষয়ে দাউদ বিশ্বাস ও স্বপন বিশ্বাস একে অপরকে দোষারোপ করেন।

মহম্মদপুর থানার ওসি মো. রবিউল হোসেন বলেন, এখন পরিস্থিতি শান্ত রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে সেখানে  অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: