মাগুরা শহর নবগঙ্গায় শেখ কামাল সেতুর উদ্বোধন

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক- 

মাগুড়া জেলার পারনান্দুয়ালীর জেটিসি রোডস্থ খেয়াঘাটে নবগঙ্গা নদীর নবনির্মিত শেখ কামাল সেতুর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর সেতুটি উদ্বোধন করেন।

১৭৫ মিটার দৈর্ঘ্য ও ৭.৩০ মিটার প্রস্থ শেখ কামাল সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১২ কোটি টাকা। মাগুরা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এটি নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আলী আকবর, পুলিশ সুপার খান মোহাম্মদ রেজওয়ান, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম, সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী তাসমিন আক্তার।

অনুষ্ঠানে জানানো হয়, সেতুটি নির্মাণের ফলে মাগুরা সদর উপজেলার পারনান্দুয়ালী, নিজনান্দুয়ালীর বিভিন্ন গ্রামের সাথে জেলা শহরের সরাসরি সংযোগ স্থাপন হয়েছে। যা এলাকার স্থানীয় জনসাধারণের আর্থ-সমাজিক উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম হবে। এরপরে সাইফুজ্জামান শিখর এমপি মাগুরা সদর থানা চত্বরে প্রায় ৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত গ্রাম পুলিশ ও কমিউনিটি পুলিশিং সম্মেলন কেন্দ্রের উদ্বোধন করেন।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: