ভাষা শহীদদের প্রতি বিচার বিভাগের বিনম্র শ্রদ্ধাঞ্জলি

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক –

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন মাগুরার বিজ্ঞ জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান।

পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এসময় মাগুরা জজ আদালত ও ম্যাজিস্ট্রেট আদালতের সকল বিচারকমন্ডলী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ একযোগে পুষ্পস্তবক অর্পণ করেন।

অমর একুশে ফেব্রুয়ারি শুধু ভাষা শহীদ দিবস হিসেবে পালিত হয় না, সারাবিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও পালন করা হয়ে থাকে।

১৯৯৯ সালের নভেম্বর মাসে দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেয় জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (ইউনেস্কো)।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: