মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানিয়েছে ‘মাগুরা জেলা সনাতন কল্যান সমিতি,ঢাকা’

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক –

অমর ২১শে ফেব্রুয়ারি। রক্তস্নাত ভাষা আন্দোলনের স্মৃতিবহ মহান শহীদ দিবস। বাঙালি জাতির চির প্রেরণা ও অবিস্মরণীয় এই দিনটি শুধু বাংলাদেশে নয়, সারাবিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে।

একুশের প্রথম প্রহর থেকেই জাতি কৃতজ্ঞ চিত্তে ভাষা শহীদদের স্মরণ করছে। হূদয়ের সবটুকু আবেগ ঢেলে দিয়ে সকলের কণ্ঠে বাজছে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি…।’

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে ‘মাগুরা জেলা সনাতন কল্যাণ সমিতি, ঢাকা’। এক বার্তায় সংগঠনের সাধারন সম্পাদক ডাঃ রাহুল মিত্র পৃথিবীর বিভিন্ন ভাষাভাষী মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর পাশাপাশি মহান ভাষা আন্দোলনে শহীদদের অম্লান স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার শপথ নেয়ার জন্য দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন।

শুভেচ্ছা বার্তায় সংগঠনের কার্যনির্বাহী সদস্য ডাঃ বিনয় কুমার দাস, সনৎ কুমার সেন, সাংগঠনিক সম্পাদক অরুপ বৈদ্য, সহঃ সাংগঠনিক সম্পাদক হিমাদ্রী শেখর হালদার, দপ্তর সম্পাদক শ্যামল কুমার বিশ্বাস, মহিলা বিষয়ক সম্পাদিক শ্রাবণী বিশ্বাস, তথ্য ও প্রযুক্তি সম্পাদক অভিজিৎ অধিকারী, যুব ও ছাত্র বিষয়ক সম্পাদক মিথুন অধিকারী, শিক্ষা বিষয়ক সম্পাদক বিজন কুমার সাহা মহান ভাষা আন্দোলনে শহীদদের অম্লান স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: