ভাষা সৈনিকের হাতে বাংলা বর্ণমালায় নতুন প্রজন্মের হাতে খড়ি

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক –

মাগুরাতে ভাষা সৈনিক খান জিয়াউল হকের হাতে বাংলা বর্ণমালায় হাতে খড়ি হল মাগুরার শিশুদের। একুশের সকালে সরকারি হোঃ শঃ সোঃ কলেজ প্রাঙ্গণে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বাংলাদেশ শিল্পী ঐক্যজোট, মাগুরা জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

ভাষা সৈনিক খান জিয়াউল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের মাঝে ভাষা আন্দোলনের পটভূমি তুলে ধরেন এবং প্রায় অর্ধশত কোমলমতি শিশুদের বাংলা বর্ণমালায় হাতে খড়ি দেন।

সংগঠনের আহ্বায়ক শেখ ইলিযাস মিথুনের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মজনু, সরকারী কলেজের অধ্যাপক আবু সাঈদ মোল্যা, প্রভাষক অসীম রায়, সংগঠনের সদস্য সচিব রিয়াজুল ইসলাম রিয়াজ, যুগ্ম আহবায়ক বাণীব্রত কুন্ডু, সোহান খান প্রমুখ।

ছবি-সৌজন্য।
September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: