মাগুরানিউজ.কমঃ
মাগুরায় গাড়িশূন্য সড়কে সংকটাপন্ন স্বাভাবিক জনজীবন। হঠাৎ করে বদলে গেছে পরিস্থিতি। দেশের দক্ষিণ-পশ্চিম এলাকার প্রবেশদ্বার মাগুরাসহ খুলনা বিভাগের ১০ জেলায় রবিবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।
চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের চালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদানের প্রতিবাদে এবং তার সাজা মওকুফের দাবিতে শনিবার দুপুরে যশোরে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটির সভা থেকে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়।


