মাগুরায় মুক্তিযোদ্ধা যাচাই বাছাই ৩ মাস স্থগিত

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক –

মাগুরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার ও মুক্তিযুদ্ধে মাগুরার শ্রীপুর আঞ্চলিক বাহিনীর সহ-অধিনায়ক মোল্যা নবুয়ত আলীর সাম্প্রতিক এক রিট আবেদনের প্রেক্ষিতে মাগুরা সদর উপজেলার মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রম ৩ মাসের জন্য স্থগিত করেছেন মহামান্য হাইকোর্ট। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের যৌথ বেঞ্চ আজ সোমবার এই আদেশ দিয়েছেন।

মোল্যা নবুয়ত আলীর আইনজীবী এ্যাড. শামসুজ্জোহা আজ সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ছাড়া একই বেঞ্চ মুক্তিযোদ্ধা সংসদ মাগুরা জেলা ইউনিট কমান্ডার মোল্যা নবুয়ত আলীকে বাদ দিয়ে মাগুরা সদর উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটি গঠন কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সচিব, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল এর মহা-পরিচালক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান, মাগুরার জেলা প্রশাসক, মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসারসহ ৮জনের বিরুদ্ধে এ বিষয়ে রুল জারির আদেশ দিয়েছেন বলে এ্যাড. শামসুজ্জোহা সংবাদমাধ্যমে জানিয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: