ঘটনা ঘটবে আজ সন্ধায়, বিশেষজ্ঞদের সতর্কতা

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদন –

আজ রবিবার বলয়গ্রাস সূর্যগ্রহণ ঘটবে। গ্রহণটি শুরু হবে ওই দিন বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ১০ মিনিট ৫৪ সেকেন্ডে।

কেন্দ্রীয় গ্রহণ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ১৬ মিনিট ০৬ সেকেন্ডে।

সর্বোচ্চ গ্রহণ হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৫৩ মিনিট ২৪ সেকেন্ডে। কেন্দ্রীয় গ্রহণ শেষ হবে বাংলাদেশ সময় রাত ১০টা ৩০ মিনিট ৫৪ সেকেন্ডে এবং গ্রহণ শেষ হবে বাংলাদেশ সময় রাত ১১টা ৩৬ মিনিটে ০০ সেকেন্ডে।

বাংলাদেশে গ্রহণটি দেখা যাবে না। তবে গ্রহণটির কেন্দ্রীয় গতিপথ হবে ওই দিন চিলির হুয়ান ফার্নান্ডেজ দ্বীপের পশ্চিমে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে। গ্রহণ শুরু হবে স্থানীয় সময় ভোর ৫টা ৫০ মিনিট ১৯ সেকেন্ডে। কেন্দ্রীয় গ্রহণ শুরু হবে স্থানীয় সময় ভোর ৫টা ৪০ মিনিট ৩৪ সেকেন্ডে চিলির ইস্টার দ্বীপের দক্ষিণ-পশ্চিমে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে। সর্বোচ্চ গ্রহণ হবে স্থানীয় সময় দুপুর ১২টা ৪৮ মিনিট ৩৭ সেকেন্ডে।

সূর্যের এ ঘটনাকে বলা হয় ‘অ্যানুলার এক্লিপস’।

যুক্তরাজ্যের ত্রিস্তান দ্য কুনহা দ্বীপের পশ্চিমে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে, যার সর্বোচ্চ মাত্রা হবে ০.৯৯২ এবং স্থায়িত্বকাল হবে ১ মিনিট ২২ সেকেন্ড। কেন্দ্রীয় গ্রহণ শেষ হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৯ মিনিট ২২ সেকেন্ডে কঙ্গোর মাওয়াদিঙ্গশু শহরের দক্ষিণ-পশ্চিমে এবং গ্রহণটি শেষ হবে গ্যাবনের এনয়ুগা শহরের উত্তরে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৩ মিনিট ২১ সেকেন্ডে।

এ ঘটনা দেখার সময় নিরাপত্তার কথা ভুলে গেলে চলবে না। সরাসরি তাকাতে মানা করেছেন বিশেষজ্ঞরা। এমনকি সূর্যের একেবারে সরু অংশের দিকেও খালি চোখে তাকানো ঠিক না। টেলিস্কোপ বা ক্যামেরায় দেখলে অবশ্যই সামনের লেন্সে সোলার ফিল্টার লাগিয়ে নিতে হবে। এ ছাড়া সানগ্লাস পরলেও কিছুটা নিরাপত্তা মিলবে। এর জন্য আসলে স্পেশাল এক্লিপস ভিউয়িং গ্লাসেস কিনতে পাওয়া যায়। এগুলো ক্ষতিকর রশ্মি চোখে প্রবেশ রোধ করে। সূত্র: ন্যাশনাল জিওগ্রাফি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: