ফুলের উৎসব ।। মহাব্যস্ত মাগুরার চাষিরা

মাগুরানিউজ.কমঃ ভ্রাম্যমান প্রতিনিধি-

বসন্ত বরণ, বিশ্ব ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে মাগুরা জেলার ফুল চাষিরা মহাব্যস্ত সময় পার করেছে।

ক্ষেত থেকে সময়মত পর্যাপ্ত ফুল পেতে গাছ পরিচর্যায ব্যস্ত তারা। এবারের মৌসুমে এ তিন দিবসে কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্যমাত্রা নিয়ে এ এলাকার ফুলচাষিরা দিন রাত ফুলগাছের পরিচর্যা করছেন।

আগামী ১০ ফেব্রুয়ারি থেকে চাষিরা বসন্ত বরণ, বিশ্ব ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ফুল বাজারে সরবরাহ করবে।

রঙবেরঙের জারবেরা, গোলাপ, গ্লাডিওলাস, রজনীগন্ধা, হলুদ গাঁদা, চন্দ্রমল্লিকা ফুল সবই আছে তালিকায়। চাষিদের সাথে কথা বলে জানা গেল, বসন্ত বরণ, বিশ্ব ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে তাদের ব্যস্ততা বৃদ্ধি পেয়েছে। তারা জানান এই তিনটি উৎসবে সবচেয়ে বেশি ফুল বিক্রি হয়।

শহরের ক্ষুদ্র পাইকারী ব্যবসায়ী শাহাদৎ হোসেন বলেন, সামনে ভ্যালেনটাইনে ডে’তে ফুল বিক্রি বেশি হবে।বাজারে জারবেরা, গোলাপ, রজনীগন্ধ ফুলের চাহিদা বেশি। কৃষকরাও দাম ভালো পাবে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: